পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জনকল্যাণ সেবা সমিতির দুই কর্ণধারের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ রানাঘাটের একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও গচ্ছিত অর্থ ফেরত পাচ্ছেন না আমানতকারীরা বলে অভিযোগ। জনকল্যাণ সেবা সমিতির নামে বেসরকারি অর্থলগ্নি সংস্থার দুই কর্ণধারের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নদিয়ার রানাঘাট থানার রামনগর সন্ন্যাসী বাজারের ঘটনা।
রামেল, অ্যাপেলাইন, রুবিস্টারের মতো অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ আমানতকারী। এবার রানাঘাটের বুক থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা প্রতারণা করে পলাতক হলেন ভুয়ো অর্থলগ্নি সংস্থার দুই কর্ণধার। প্রতারণার টাকার অংক প্রায় পাঁচ কোটিরও বেশি। রানাঘাট আশতলা সন্ন্যাসী বাজার এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতারণার ফাঁদ পেতেছিল দুজন পতারক। একজন স্থানীয় বাসিন্দা চন্ডী বিশ্বাস ও অন্যজন রানাঘাটে উত্তর নাসরার বাসিন্দা শংকর সরকার।
জনকল্যাণ সেবা সমিতির নামে একটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার এই দুজন বাজারের ব্যবসায়ী ও সাধারণের মানুষের কাছ থেকে দৈনিক টাকা সংগ্রহ করতো, এদের নেটওয়ার্কের মাধ্যমে। বছর শেষে এরা মোটা টাকা সুদ সহ আমানতকারীদের ফেরত দিতো, শুধুমাত্র বিশ্বাস অর্জনের জন্য। এরপর ব্যবসা যখন ভাল জমে উঠেছিল তখন পাঁচ কোটি টাকা প্রতারণা করে চম্পট দেয় দুই প্রতারক। এদের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।এদিন ওই প্রতারকদের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো রানাঘাট সন্ন্যাসী বাজার এলাকার সাধারণ মানুষ এবং চিটফান্ডে টাকা রাখা প্রতারিতরা।দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।

Post a Comment